
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। তিনি আবার শিক্ষকতায় ফিরতে চান।
তবে তিনি এখনো পদত্যাগের সিদ্ধান্ত নেননি। তিনি নিজ বিভাগে ফিরে গিয়ে শিক্ষকতা করতে চান।
আজ মঙ্গলবার বেলা ৩টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন অধ্যাপক ড. নিয়াজ।
ঢাবি উপাচার্য বলেন, ‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। রাজনৈতিক দল ক্ষমতায় এলেই আমার অব্যাহতিপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেবো। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।’
ড. নিয়াজ আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীদার যদি মনে করেন যে আরও কিছু সময় চান। আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।’
ঢাবি উপাচার্য তাঁর সময়ে শিক্ষকদের পদোন্নতির কথা তুলে ধরে বলেন, ‘বঞ্চনার স্বীকার এমন অনেক শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই পদোন্নতি দেওয়া হয়েছে, অনিয়ম করে নয়।’
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারপারসন হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি)। দিনটি উপলক্ষে মরহুমার স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২৮ মিনিট আগে
নিয়মিত রাজনৈতিক সরকারকে নিজেদের মতো করে প্রশাসন সাজানোর সুযোগ দিতে তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তবে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা ও প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষায় সরকার বা সংশ্লিষ্ট অংশীজনেরা চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত
২ ঘণ্টা আগে
রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আইনি ভিত্তি তৈরি হলো।
১৮ ঘণ্টা আগে
নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
২১ ঘণ্টা আগে