উচ্চশিক্ষায় গবেষণা কাজকে আরও এগিয়ে নিতে ‘জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম’ কার্যক্রম শুরু করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং সেন্টার ফর রিচার্স ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশনের উদ্যোগে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইজড প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ আজ শনিবার জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম’র উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জার্নাল প্রকাশের কাজ হয়ে আসলেও মানসম্মত জার্নাল এখনো তৈরি হয়নি। গ্রিন ইউনিভার্সিটির এই প্রকাশনা নিঃসন্দেহে দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও সুনাম বয়ে আনবে।
অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মো. গোলাম সামদানী ফকির বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে তো বটেই, বাংলাদেশের প্রেক্ষাপটেও গবেষণা একটি চ্যালেঞ্জ। গ্রিন ইউনিভার্সিটির জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম উল্লেখযোগ্য অবদান রাখবে।
গ্রিন ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. সাইফুল আজাদের তত্ত্বাবধানে বিভাগীয় শিক্ষক তানপিয়া তাসনিম, মোজদাহের আব্দুল কাদের ও মোনতাসের আব্দুল কাদের জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোনো নীতি কাগজে সুন্দর দেখালেই তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নীতিমালাটি বাস্তবায়নযোগ্য কি না, কত ব্যয় হবে, কারা উপকৃত হবে এবং শেষ পর্যন্ত সেই ব্যয়ের বোঝা কার ওপর পড়বে—এসব বিষয়ও বিবেচনা জরুরি...
১০ ঘণ্টা আগে
নিম্নমানের পাঠ্যবই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাঠ্যবইয়ের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। ইতিমধ্যে যেসব নিম্নমানের বই পাওয়া গেছে, সেগুলো বাতিল ও নষ্ট করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
১৪ ঘণ্টা আগে