
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। এর আগে, তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৯ ও ২০ আগস্ট সশরীরে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ১৬ আগস্ট অনলাইন প্ল্যাটফরম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী শহীদ হয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এখনো পর্যন্ত যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাঁদের সুস্থতা কামনা করা হয়। এ ছাড়া গত ৫ আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকেও অভিনন্দন জানানো হয়।
সভায় জানানো হয়, তৃতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৯ আগস্ট (সোমবার) দুপুর ১২টা থেকে ২০ আগস্ট (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটে তাদের নিজ নিজ আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে অনলাইনে ৫ হাজার টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবেন।
পরে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মূল কাগজপত্র ও চূড়ান্ত ভর্তির অবশিষ্ট ফি জমা নিয়ে শিক্ষার্থীদের চূড়ান্তভাবে ভর্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে, গত ১৪ আগস্ট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখার স্বার্থে গুচ্ছ ভর্তি পরীক্ষার অবশিষ্ট কার্যক্রম অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।

বিদেশে উচ্চশিক্ষা বাংলাদেশের অনেক তরুণ-তরুণীর স্বপ্ন। কেউ ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার আকাঙ্ক্ষা রাখেন, কেউ উন্নত গবেষণার সুযোগ খোঁজেন, আবার কেউ আন্তর্জাতিক পর্যায়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান। নিঃসন্দেহে এটি একটি সম্ভাবনাময় সিদ্ধান্ত। তবে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আমাদের সমাজে এখনো নানা ভুল ধারণা...
৩ ঘণ্টা আগে
উচ্চশিক্ষায় নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
১৫ ঘণ্টা আগে
শিক্ষাব্যবস্থায় কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ-৫-এর সংখ্যা বাড়িয়ে পরিসংখ্যানে ‘মিথ্যা বার্তা’ দেওয়ার পথ পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে পুরো শিক্ষা খাত পুনর্গঠনের লক্ষ্যে ২০২৮ সালের শিক্ষাবর্ষ...
১ দিন আগে
ইচ্ছা করলেই প্রিয় মানুষটির সঙ্গে কথা বলা যায় মুঠোফোনে কিংবা খুদে বার্তায়। তবু সব কথা কি আর বলা হয়ে ওঠে? কিছু কথা থেকে যায় মনের গহিনে, কিছু অনুভূতি মুখে এসে থেমে যায়। স্মৃতি, মান-অভিমান, ভালোবাসা এবং না-বলা কথাগুলো তাই কখনো কখনো খুঁজে নেয় চিঠির কাগজ।
১ দিন আগে