২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। পরীক্ষা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে।
পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে এসব তথ্য জেনে নিতে হবে।
ব্যবহারিক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক বিষয়প্রতি ১৭৫ টাকা কেন্দ্র ফি জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

যুক্তি, মেধা ও মুক্তচিন্তার প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্র
৫ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনের তারিখ নির্ধারিত হয়েছে ২০২৭ সালের ২৬ জানুয়ারি (মঙ্গলবার)। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদ পাবেন
২ ঘণ্টা আগে
মিসরকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানকার শিক্ষা ও ইসলামি জ্ঞানের দীর্ঘ ঐতিহ্য। বিশেষ করে আল-আজহার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে ইসলামি ও আরবি শিক্ষার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে পড়াশোনার পাশাপাশি বাস্তব পরিবেশে আরবি ভাষা শেখা এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।
৮ ঘণ্টা আগে
স্বপ্ন ছিল স্বর্ণপদকের। সেই স্বপ্ন এবার সত্যি হলো। আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) দ্বিতীয়বার অংশ নিয়েই প্রথম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত ২৩তম আসরে দেশের ১৬ খুদে প্রতিযোগীর ১৫ জনই পদক জিতেছে।
৯ ঘণ্টা আগে