বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ইংরেজি মাধ্যম প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫১ সেমিস্টারে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। গত ১ জুলাই থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্টাডি মডিউল বা পাঠ্যবই সরবরাহ করা হবে।
ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য ও বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ অথবা নির্ধারিত নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
২ ঘণ্টা আগে
নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর। সেখানে মেন্দিপুর ইউনিয়নের ধনু নদের তীরে অবস্থিত এই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন শুভ। তাঁর বাবা পেশায় কাপড় ব্যবসায়ী ও কৃষক, মা গৃহিণী।
৪ ঘণ্টা আগে
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ বা ভালো পরিকল্পনার ওপর নির্ভর করে না। এর অন্যতম ভিত্তি হলো দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল একটি টিম। সেই দলকে সঠিকভাবে পরিচালনা, অনুপ্রাণিত এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত লিখেছেন এসিআইয়ের কনজ্যুমার....
৬ ঘণ্টা আগে