
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে বাংলাভিশনের রাতুল সাহা ও সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪-এর মো. মাহদী হাসান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি রাতুল সাহা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মাহদী হাসান চৌধুরী একই ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
২৯ জুলাই সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিক সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সমিতির দায়িত্ব হস্তান্তর ও ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন, আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, এমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. রাসেল আহমেদ, এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ এবং দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচন কমিশন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ ফরহাদ হোসেনের অনুপস্থিতিতে সহকারী নির্বাচন কমিশনার ড. মো. মুরাদ আহমেদ এবং মো. সোহাগ বাবু এই ফলাফল ঘোষণা করে। এ ছাড়া সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এ ছাড়া নবনির্বাচিত পরিষদে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আলভী আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে যুগ্মভাবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. তারেক রহমান ও প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মো. রাফি সারোয়ার; দপ্তর, প্রচার ও প্রকাশনা-বিষয়ক সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের শেফাক মাহমুদ; অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক পদে এশিয়া পোস্টের প্রতিনিধি নাজমুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে খবর প্রতিদিনের প্রতিনিধি মো. শাহরিয়ার ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুষ্ঠু নির্বাচনের প্রশংসা করেন ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান। তিনি নতুন কমিটিকে শিক্ষার্থী কল্যাণ কাজে অনুপ্রেরণা দেন ও সত্যকে তুলে ধরার আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির সভাপতি রাতুল সাহা বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় ও সবার সমর্থনে আমি সভাপতির দায়িত্ব পেয়েছি। গঠনমূলক সাংবাদিকতার চর্চা এবং ভুল তথ্য ও অপসাংবাদিকতা প্রতিরোধের মাধ্যমে বুটেক্স সাংবাদিক সমিতিকে শিক্ষার্থীদের আস্থার প্ল্যাটফর্মে পরিণত করতে কাজ করব। এ বিষয়ে আমি সমিতির সকল সাধারণ সদস্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদয় সহযোগিতা কামনা করছি।’
সাধারণ সম্পাদক মো. মাহদী হাসান চৌধুরী বলেন, ‘বুটেক্সসাসের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আমি গভীর কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ অনুভব করছি। বিশ্ববিদ্যালয়ে আসার পর গত প্রায় তিন বছর ধরে এই সমিতির সঙ্গে যুক্ত থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এই সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমার শেখা, বেড়ে ওঠা এবং দায়িত্ববোধ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সবার সহযোগিতা নিয়ে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, দায়িত্বশীল ও কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ও বিভিন্ন হল নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে জুলাই গ্রাফিতি পুনর্লিখন ও সংরক্ষণ, জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই স্মৃতি কর্নার’ চালু।
৪ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। সেখানে ইউনিভার্সিটি অব সাও পাওলোতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পর্যায়ে পড়ছেন বাংলাদেশের দিলোয়ার হোসেন সৌরভ। ব্রাজিলে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন নাদিম মজিদ।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদটি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক সরকারি চাকরি হিসেবে পরিচিত। ১৭ জুলাই অনুষ্ঠিত সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষায় ৫ হাজার ১৪৯ জন উত্তীর্ণ হয়েছেন।
৮ ঘণ্টা আগে
সেলস অপারেশন মানেই কি শুধু এক্সেল শিটের হিসাবনিকাশ, রিপোর্ট তৈরি বা তথ্য রাখা? অনেকে তাই মনে করেন। বাস্তবে এই বিভাগের কাজ সংখ্যার গণ্ডি ছাড়িয়ে মানুষের কাছে পৌঁছে যায়। একজন দক্ষ সেলস অপারেশন পেশাজীবী শুধু ডেটা বিশ্লেষণ করেন না, মাঠে কাজ করা সেলস টিমের পথও সহজ করে দেন।
৯ ঘণ্টা আগে