নরওয়েতে সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে পড়তে গেলে এখন থেকে টিউশন ফি লাগবে ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের দেশগুলো থেকে আসা শিক্ষার্থীদের। আগে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো টিউশন ফি মুক্ত ছিল। গত শুক্রবার (২৪ মার্চ) নরওয়েজীয় পার্লামেন্ট স্টরটিংয়ে তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য টিউশন ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের খরচ বহনের জন্য দেওয়া ভর্তুকি ব্যবহার করতেও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোকে নিষেধ করা হয়েছে। তবে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থী, ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়ে আসা ব্যক্তি, শিক্ষার্থী ও পিএইচডি গবেষকদের এ সিদ্ধান্তের আওতামুক্ত রাখা হয়েছে।
সেনজেনভুক্ত দেশগুলোর ভিসাসংক্রান্ত পোর্টাল সেনজেন ভিসা ইনফোর এক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের সেপ্টেম্বর সেশন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ এখন থেকে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ভর্তি হতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই এই টিউশন ফি নির্ধারণ করবে।
জানা গেছে, গত বছরের অক্টোবর থেকেই তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য টিউশন ফি মুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকা বাতিলের প্রস্তাব নিয়ে দেশটির পার্লামেন্ট আলোচনা চলছিল। তা ছাড়া শুক্রবার পার্লামেন্টে সম্পূর্ণ নতুন একটি শিক্ষা আইনেরও প্রস্তাব করেছে সরকার। এ আইনে উচ্চমাধ্যমিক পর্যন্ত প্রত্যেক নাগরিকের শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে। এ ছাড়া প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে প্রাপ্তবয়স্কদের প্রশিক্ষণ পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত করা হয়েছে আইনটিতে।
এ নিয়ে নরওয়ের শিক্ষামন্ত্রী টোঞ্জে ব্রেনার বলেন, ‘নতুন শিক্ষা আইন আরও বেশি তরুণকে কর্মজীবন ও শ্রমবাজারের জন্য প্রস্তুত করবে। আমরা এখন গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের প্রাপ্য অধিকারের আওতা বাড়ানোর প্রস্তাব করেছি। চাকরি পেতে বা আরও অধ্যয়নের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ যেকোনো ব্যক্তির জন্যই গুরুত্বপূর্ণ।’
নরওয়েজীয় ডাইরেক্টরেট অব ইমিগ্রেশনের (ইউডিআই) তথ্য সূত্রে জানা গেছে, নরওয়েতে ২০২০ সালে ৩ হাজার ৯৪৩ জন বিশ্ববিদ্যালয় ও কলেজছাত্র পড়তে এসেছিলেন। এ ছাড়া পোস্ট-ডক্টরেট পর্বের শিক্ষার্থী ছিল ২৯৩। একই বছর, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে দেশটিতে পড়তে আসেন ৫ হাজার ১৮৭ শিক্ষার্থী।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘দেশে অনেক সময় সংস্কৃতি ও ধর্মকে জোর করে পরস্পরের বিপরীতে দাঁড় করানো হয়। অথচ আধ্যাত্মিকতা, ইতিহাস ও মানবিক অনুভূতির প্রকাশে সংগীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আজ বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের আয়োজনে...
১ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, উন্নত গবেষণার সুযোগ এবং বহুমাত্রিক সংস্কৃতির কারণে প্রতিবছর বিশ্বের হাজারো শিক্ষার্থী সেখানে পড়তে যান। ২০২৬ সালে যাঁরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছেন...
৬ ঘণ্টা আগে
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আসছে ২ জুলাই দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যারা নিয়মিত পড়াশোনা করেছে, তারা অবশ্যই ভালো ফল করবে।
৭ ঘণ্টা আগে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি কিছু কার্যকর কৌশল অনুসরণ করাও জরুরি। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসাববিজ্ঞান। বিষয়টির সিলেবাস তুলনামূলকভাবে বড়।
৮ ঘণ্টা আগে