
নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার রাত সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এমপিওভুক্তির কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপাতত স্থগিত।
মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ব্যবস্থার মাধ্যমে সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রদান করে। পাশাপাশি তাঁরা বিভিন্ন ভাতাও পেয়ে থাকেন।
চলতি বছরের ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়। পরে এসব আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে নন-এমপিও মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন গ্রহণ এখনো শুরু হয়নি।
এর আগে গত রোববার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ এর নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে এমপিওভুক্তির আবেদনগুলো মূল্যায়ন করা হচ্ছে। এ মূল্যায়নের ক্ষেত্রে এমপিওভুক্তির যোগ্যতা, আঞ্চলিক সাম্যসহ আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রাথমিকভাবে প্রথম ধাপে বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিবেচনাযোগ্য হওয়ায় সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। আবেদনের সঙ্গে জমা দেওয়া প্রমাণ ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত তথ্য ও অনলাইন ডেটাবেইসের সঙ্গে মিলিয়ে যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে সরেজমিনে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার সঙ্গে তালিকা চূড়ান্ত করা হবে।
গত রোববার ‘শেষ সময়ে এমপিওর তোড়জোড়’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) এমপিওভুক্তির প্রক্রিয়ায় তোড়জোড় চলছে। শিক্ষা মন্ত্রণালয় প্রথম ধাপে ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ৬৭০ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ ও সম্মতি চেয়ে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, চূড়ান্ত তালিকা হয়নি। যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান যাচাই-বাছাই চলছে। শুধু সম্ভাব্য প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করে অর্থ বিভাগে বরাদ্দ চাওয়া হয়েছে।

গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘আমাদের শুধুমাত্র গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছি।’
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করাসহ ১০ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী পরিষদ। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। নেতাদের দাবি, কারিগরি শিক্ষা খাত দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার।
৩ ঘণ্টা আগে
প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯শে অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে...
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় শিল্প খাত ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী ও শিক্ষাবিদরা। এইচআর সামিট শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বিশ্ববিদ্যালয় ও করপোরেট...
৪ ঘণ্টা আগে