
স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫–২৬-এর বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিযোগিতায় রানার্সআপ হিসেবে সম্মান অর্জন করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ক্যাম্পাসে দ্বিতীয় বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে হোস্ট হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ল’-এর অ্যাডভাইজার প্রফেসর বোরহান উদ্দীন খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের (অবসরপ্রাপ্ত) বিচারপতি মির্জা হুসেন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি জাফর আহমেদ। এ ছাড়া ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফিদা এম. কামাল। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হারথ বাংলাদেশের নির্বাহী পরিচালক পরব নাসের সিদ্দিক।
প্রধান অতিথি বিচারপতি মির্জা হুসেন হায়দার তাঁর বক্তব্যে আইন সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন আইনজীবীর জন্য শৃঙ্খলাবোধ ও পেশাদার আচরণ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের ফাইনাল পর্বে অংশগ্রহণকারী সব দলের উপস্থাপিত যুক্তিতর্কের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি বিচারপতি মির্জা হুসেন হায়দার। পাশাপাশি এমন আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এর পরিসর দেশব্যাপী বিস্তৃত করতে আয়োজকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে সেই হারের এখন পর্যন্ত সবচেয়ে নির্ভুল পরিমাপ বের করেছেন ৪০ জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক গবেষকদল। সম্প্রতি তাঁদের প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, মহাবিশ্বের প্রসারণের হার প্রতি সেকেন্ডে প্রতি মেগাপারসেকে ৭৩.৫ কিলোমিটার।
৮ ঘণ্টা আগে
শিক্ষকদের রিট আবেদন আমলে নিয়ে সকালে হাইকোর্ট বিভাগ প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন। পরে সরকার আপিল বিভাগের দ্বারস্থ হলে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত ঘোষণা করেছেন...
৮ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩৩’। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
৯ ঘণ্টা আগে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। পূর্ণকালীন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
১২ ঘণ্টা আগে