ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ৫৩ হাজার ৪২৬ জন। এ বছর প্রাপ্ত ফল অনুযায়ী জিপিএ–৫ ও পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা।
এই শিক্ষাবোর্ডে মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৫০৩ জন। পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ। ছেলে পাস করেছেন ২৪ হাজার ৯২৩ জন। পাসের হার ৬৯ দশমিক ৬১ শতাংশ। গড় পাসের হার ৭০ দশমিক ৪৪ শতাংশ।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই বোর্ডে ফলাফলের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছেন নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এই কলেজ থেকে এক হাজার ২৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন এক হাজার ২২৫ জন। এর মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ৫৪৪ জন। পাসের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ।
ফলাফল ঘোষণার পর উল্লাসে মাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশা জানান তাঁরা।
জিপিএ ৫ পাওয়া মারিয়া জান্নাত বলেন, ‘কঠোর পরিশ্রমের সফলতা ফলাফলের মাধ্যমে পেয়েছি। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি। এই সফলতা ধরে রাখতে আরও কঠোর অধ্যবসায় অব্যাহত রাখব।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, ‘আমরা ময়মনসিংহ শিক্ষাবোর্ডে বরাবরের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছি। তবে এ বছর সবার ফলাফল কিছুটা খারাপ হয়েছে। আমরা শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে ব্যস্ত রাখি না, তাদের নৈতিকভাবেও গড়ে তোলার চেষ্টা করি।’
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছে ৫৩ হাজার ৪২৬ জন। ফেল করেছে ২৮ হাজার ৩২৫ জন। যেখানে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী।
তিনি আরও বলেন, পাসের হার এবং জিপিএ–৫ এর দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েরা জিপিএ–৫ পেয়েছে এক হাজার ৮৩৯ জন। ছেলেরা জিপিএ–৫ পেয়েছে এক হাজার ৪০৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
৮ ঘণ্টা আগে
মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক...
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি। মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
১৩ ঘণ্টা আগে