২০২৬ সালের এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি কিছু কার্যকর কৌশল অনুসরণ করাও জরুরি। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসাববিজ্ঞান। বিষয়টির সিলেবাস তুলনামূলকভাবে বড়। আজ থাকছে হিসাববিজ্ঞান বিষয়ে ভালো করার কৌশল নিয়ে আলোচনা।
এইচএসসির হিসাববিজ্ঞান বিষয়টি প্রথম ও দ্বিতীয় পত্রে বিভক্ত। এই দুই পত্রের প্রতিটি অধ্যায় সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। প্রথম ও দ্বিতীয় পত্রে ১০টি করে অধ্যায় রয়েছে। প্রশ্নপত্রে ‘ক-বিভাগ’ ও ‘খ-বিভাগ’ দুই অংশে প্রশ্ন করা হয়। ক-বিভাগে দুটি প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। খ-বিভাগে ৯টি প্রশ্ন থাকে, যেকোনো ৫টির উত্তর দিতে হয়। এই অংশে নিজের প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন নির্বাচন করে উত্তর দেওয়া যায়। প্রথম পত্রের নবম অধ্যায় এবং দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাধ্যতামূলক। তাই এই দুই অধ্যায়ের প্রস্তুতি ভালোভাবে নিতে হবে। বাকি অধ্যায়গুলোর প্রস্তুতি নিজের মতো করে গুছিয়ে নেবে। যেমন সৃজনশীল অংশের জন্য প্রথম পত্রের ‘কার্যপত্র’ অধ্যায়টি বেশি জটিল মনে হলে সেটি বাদ দিয়ে অন্য অধ্যায়ের ওপর বেশি গুরুত্ব দাও। তবে বহুনির্বাচনি প্রশ্ন সমাধান করার জন্য সব অধ্যায় সম্পর্কেই ধারণা রাখতে হবে।
এলোমেলো প্রস্তুতির চেয়ে পরিকল্পিত প্রস্তুতি শিক্ষার্থীকে অন্যদের তুলনায় এগিয়ে রাখে। এ বছর হিসাববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জুলাই। হাতে কিছু সময় রয়েছে। সিলেবাসের যে অংশগুলো এখনো রিভিশন দেওয়া হয়নি বা প্রস্তুতি অসম্পূর্ণ রয়েছে, সেগুলো চিহ্নিত করে একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করো। প্রতিদিন দুই পত্রের দুটি করে অধ্যায় রিভিশন দেওয়ার চেষ্টা করো। যেসব অধ্যায়ে প্রস্তুতির ঘাটতি রয়েছে, সেগুলো এই সময়ের মধ্যে শেষ করে ফেলো। মনে রাখতে হবে, হিসাববিজ্ঞানের সৃজনশীল অংশে বর্ণনামূলক প্রশ্ন থাকে না।
বহুনির্বাচনি অংশের জন্য বরাদ্দ থাকে ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট। তাই আগেই সময় ব্যবস্থাপনার পরিকল্পনা করে নিতে হবে। প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের জন্য গড়ে এক মিনিট এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য প্রায় ২১ মিনিট সময় থাকে। সৃজনশীল অংশের ক-বিভাগে ‘আর্থিক বিবরণী’ সমাধান করতে তুলনামূলক বেশি সময় লাগে। তাই বাকি পাঁচটি প্রশ্ন ১৫-২০ মিনিটের মধ্যে সম্পন্ন করার প্রস্তুতি আগে থেকে রাখতে হবে। সময় বণ্টন ঠিকভাবে করতে না পারলে প্রশ্ন জানা থাকলেও পূর্ণ নম্বরের উত্তর দেওয়া সম্ভব না-ও হতে পারে।
প্রতিটি শিক্ষা বোর্ডের প্রশ্নে কিছু কমন প্যাটার্ন লক্ষ করা যায়। তাই নিজ নিজ বোর্ডের পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ করা জরুরি। কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন বেশি আসে, তা খেয়াল করো। এবারের হিসাববিজ্ঞান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তাই যেসব বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে, সেসব বছরের প্রশ্ন বেশি বেশি অনুশীলন করা উচিত। বিশেষ করে ২০১৭-২০১৯ সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করলে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব।
উত্তরপত্র পরীক্ষার্থীর পরিচয় বহন করে। বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের সময় পরীক্ষকেরা শিক্ষার্থীর নাম বা প্রতিষ্ঠান সম্পর্কে জানেন না। তাঁরা কেবল উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করেন। তাই উত্তরপত্রে নিজের দক্ষতা ও যত্নশীলতা ফুটিয়ে তুলতে হবে। প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে উত্তর লেখা, সংখ্যাগুলো স্পষ্টভাবে উপস্থাপন করা, ঘর পরিষ্কার রাখা, উত্তর সুস্পষ্টভাবে লেখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংক্ষিপ্ত ক্যালকুলেশন দেখানো—এসব বিষয় খাতার সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা বাড়ায়। ফলে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। হিসাববিজ্ঞানে ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো নিয়মিত অনুশীলন। হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্র, নিয়ম বা ছোটখাটো বিষয় মনে রাখার জন্য আলাদা নোট তৈরি করতে পারো। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সেই নোটগুলোও দেখে নিতে হবে। মনে রাখবে, ভালো ফল অনেকাংশেই নির্ভর করে শেষ সময়ের সঠিক ও পরিকল্পিত প্রস্তুতির ওপর।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, ব্যাচ-২৬২ কে (ফল-২০২৬) বরণ করে নিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ড কপি জমা দিতে হবে।
৫ ঘণ্টা আগে
তরুণদের চাকরির বাজারে রাজনৈতিক হস্তক্ষেপ বা বৈষম্য মেনে নেওয়া হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ সরকারকে দ্রুত নিরসনের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা অধিকার রক্ষায় আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি...
৫ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
১২ ঘণ্টা আগে