
এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারা দেশে ২৭ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৩৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৯৭ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩৬৩ জন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫৪ জন পরীক্ষার্থীকে।
এর আগে প্রথম দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ জন, দ্বিতীয় দিন (১৭ সেপ্টেম্বর) ৩৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী। আর তৃতীয় দিন (১৯ সেপ্টেম্বর) অনুপস্থিত ছিল ৩২ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী।
আজ মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এদিন দেশের ৩ হাজার ৭৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৭৭২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৭ লাখ ৫৯ হাজার ২৭৬ জন। এই হিসেবে অনুপস্থিত ছিল ২৭ হাজার ৪৯৬ জন, শতাংশের হিসেবে যা ১ দশমিক ৫৪ শতাংশ।
অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে ৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৫ জন, সিলেট বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১২, দিনাজপুর বোর্ডে ৫ জন, ময়মনসিংহ বোর্ডে ৪ জন এবং মাদ্রাসা বোর্ডে ২০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পিছিয়ে যাওয়া এই পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটসহ কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিলে গত ১৭ জুন পরীক্ষা স্থগিত করে সরকার। এর আগে গত বছর ৯ মাস পিছিয়ে নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে তিন বিষয়ে এই পরীক্ষা নেওয়া হয়।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি অনুযায়ী। ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান—এসব বিষয়ের পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নিখোঁজ রয়েছেন। পাঁচ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরিবার, সহপাঠী ও বন্ধু-বান্ধবরা...
১ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার যৌথ উদ্যোগে ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র দূতাবাস...
৮ ঘণ্টা আগে
গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অনিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ‘শিক্ষকদের ৯৮ ভাগ অবৈধ, অনিয়ম ৬০০ কোটির’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
১৭ ঘণ্টা আগে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চলতি মাসের শেষে প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস লাইভ সার্ভারে ফল দেখার লিংকও উন্মুক্ত করা হয়েছে।
১ দিন আগে