Ajker Patrika

বিবিএ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক
বিবিএ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের বিবিএ (অনার্স) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এবং উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে এই ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাঁদের ফল সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রকাশিত ফলে কোনো প্রকার অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত