
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এক মাসেরও কম সময় আগে বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু হবে; যা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ এ জেড মোরশেদ আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানতে চাইলে মোরশেদ আলী বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে নতুন করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পাবে। কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে, সে সিদ্ধান্ত সরকারের। সরকার আর্থিক সক্ষমতা অনুযায়ী ও নীতিমালার আলোকে এমপিওভুক্তির জন্য নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বা এর অধীনস্থ কোনো দপ্তরে নেওয়া হবে না। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোনো হার্ড কপি আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে।
এ বিষয়ে সরকার প্রয়োজন অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তাদের উদ্ভাবিত ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি জেলা পর্যায়ে সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
৩ ঘণ্টা আগে
ভুল চাহিদা দেওয়ার কারণে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে ভুল পদে নিয়োগ পেয়ে প্রার্থীরা এমপিওভুক্তির ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৯টি শিক্ষা অঞ্চলের মোট ২ হাজার ৩৩৭টি কলেজ পর্যায়ের শূন্যপদের তথ্য যাচাই করা হয়।
৪ ঘণ্টা আগে
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে জাতীয় অধ্যাপক ‘নিয়োগ সুপারিশ’ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং ঢাকা
৬ ঘণ্টা আগে
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইলিয়াস আহমেদ। তিনি নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ পদের দায়িত্বে ছিলেন...
৬ ঘণ্টা আগে