
ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তাঁকেই ঢাকার সাত সরকারি কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক এ কে এম ইলিয়াসকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির এক সদস্য বলেন, মূলত সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্যই অধ্যাপক এ কে এম ইলিয়াসকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসকের দায়িত্ব দেওয়া হবে।
ঢাকার এই সাত সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।
শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত বাতিল করে সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি। প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে একটি একজন অধ্যক্ষের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাব করেছে ইউজিসি।
এই বিশ্ববিদ্যালয়টি চলবে ‘হাইব্রিড মডেলে’। এখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে আর ৬০ শতাংশ ক্লাস সশরীর নেওয়ার চিন্তাভাবনা চলছে। নতুন এ বিশ্ববিদ্যালয়ে এখনকার মতো একেকটি কলেজে সব বিষয় পড়ানো হবে না। এক বা একাধিক কলেজে অনুষদভিত্তিক ক্লাস হবে। যেমন সরকারি তিতুমীর কলেজে হতে পারে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিষয়গুলোর ক্লাস। এভাবে অন্য কলেজে হতে পারে অন্য অনুষদভুক্ত বিষয়ের ক্লাস।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মো. জাকির হোসেন। তাঁর পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম...
১৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)...
১৬ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় বৃত্তিগুলোর একটি চেভেনিং স্কলারশিপ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬।
১ দিন আগে