
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে মার্কেটিং বিভাগের এমবিএ (প্রফেশনাল) প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. শহিদ সরকারের রেজিস্ট্রেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থী, যাঁরা ডিগ্রি অর্জন করেছেন; তাঁরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।
উপাচার্য আরও বলেন, ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রথম এই সমাবর্তন স্মরণীয় হয়ে থাকবে এবং প্রথম সমাবর্তন-সম্পর্কিত সব বিজ্ঞপ্তি ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. জাহিদ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ সংশ্লিষ্টরা।

শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের লক্ষ্য হওয়া উচিত নতুন কর্মক্ষেত্র তৈরি করা। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শুধু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিলেই চলবে না, পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও অর্জন করতে হবে।
২ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য...
৪ ঘণ্টা আগে
১৫ বছরের বেশি বয়স দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়ের। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ে সাতজন উপাচার্য (ভিসি) দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে চারজনকেই অপসারণ করা হয়েছে। বাকি তিনজনও তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিদায় নিয়েছেন। ফলে দাঁড়াতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয়।
৫ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও কলেজ র্যাঙ্কিং প্রকাশের উদ্যোগ নিয়েছে। নির্ধারিত প্রধান কর্মদক্ষতা সূচকের (কেপিআই) ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচন করা হবে...
৫ ঘণ্টা আগে