
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) পদত্যাগ করেছেন। আজ সোমবার (১১ মে) ফেসবুক পোস্টে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন মোনামি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.’
সাত বছর ধরে শিক্ষকতা পেশায় থাকলেও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা ছিল না বলে পোস্টে জানান মোনামি। তিনি আরও বলেন, ‘আমি কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কথা ভাবিনি, তবে ২০২৪ সালের ২৮ আগস্ট যখন প্রক্টর সাইফুদ্দীন আহমদ আমাকে ফোন করেন, তখনই আমি দায়িত্ব নিতে আগ্রহী হই।’
এই ঢাবি শিক্ষক আরও বলেন, ‘আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, অথচ এই বড় দায়িত্ব পেয়েছি, যা সচরাচর সিনিয়র শিক্ষকদের দেওয়া হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রশংসা করে মোনামি লিখেছেন, ‘গত দুই বছরে সাইফুদ্দীন স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে একজন প্রক্টর অতিমানবীয় ধৈর্য ধারণ করে উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলা করেন। তাঁর নেতৃত্বের গুণাবলি আমাকে শিখিয়েছে, কীভাবে হাসিমুখে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়।’
গত জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রভাষক মোনামি বলেন, ‘জুলাই আন্দোলন ও পরবর্তী পরিস্থিতির মতো একটি কঠিন সময় আর কখনো দেশে আসবে কি না জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর এবং তাঁর টিম এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি।’
শেহরীন আমিন লিখেছেন, ‘It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed sir.’
এ ছাড়া, নিজের টিমের সব সদস্যদের জন্য প্রশংসা জানিয়ে ঢাবি শিক্ষক বলেন, ‘এটি একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল এবং আশা করি নতুন টিম এই দায়িত্ব পালনে সফল হবে।’
পোস্টের শেষে নতুন প্রক্টর এবং তাঁর টিমকে শুভকামনা জানিয়ে এই গুরুতর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন তিনি।

ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ সহযোগিতা এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা যেতে পারে বলে মত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) বৃত্তির জন্য আবেদনের সুযোগ দিয়েছে। এটি অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত একটি পূর্ণাঙ্গ গবেষণা বৃত্তি...
৭ ঘণ্টা আগে
আজকের শিক্ষাজীবন ও পেশাগত জীবনে ইংরেজি লেখার দক্ষতা একটি অপরিহার্য যোগ্যতা। অ্যাসাইনমেন্ট, গবেষণাপত্র, ইমেইল কিংবা অফিশিয়াল রিপোর্ট—প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট, সুশৃঙ্খল ও কার্যকর লেখার প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল (এফএএসএস) ও ৩০ এপ্রিল (এফএসটি) এবং ১০ মে (এফবিএস এবং এফএসএসএস) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটরিয়ামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হয়।
১৭ ঘণ্টা আগে