
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা জানুয়ারির ৮ তারিখ থেকে শুরু হবে। প্রাথমিক আবেদন চলবে এ বছরের ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন এ বছরের ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। পরে ২০২৭ এর ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়।

মানুষের জীবনে অসুস্থতা স্বাভাবিক। আর অসুস্থতার সঠিক চিকিৎসায় ওষুধ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেই ওষুধের আবিষ্কার, উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ, নিরাপদ ব্যবহার ও ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ফার্মেসি।
১ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য দেশের শিক্ষার্থীদের মধ্যে অনেকের পছন্দ ইতালি। তবে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। সেই বাধা কিছুটা সহজ করতে পারে বৃত্তি। আর বিশ্বের পরিচিত বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ার সুযোগ মিললে, তা হয়ে ওঠে আরও আকর্ষণীয়।
১ ঘণ্টা আগে
জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আনলক ইয়োর গ্লোবাল ফিউচার: রিসার্চ অ্যান্ড স্টাডি ইন জাপান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (JUAAB)।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ইংরেজি মাধ্যম প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫১ সেমিস্টারে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
১ দিন আগে