
এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করবে নটর ডেম কলেজ। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। আর বিজ্ঞান বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।
সম্প্রতি নটর ডেম কলেজ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শেষে প্রবেশপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
এদিকে পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে ফল প্রকাশের এক দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
আরও বলা হয়, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পঠিত বিষয়সমূহের মধ্যে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে না। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা বাংলা বিভাগ এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের জন্য আবেদন করতে পারবে।
বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এ ছাড়া বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রযোজ্য।
বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০টি এবং ইংরেজি মাধ্যমে ৩২০টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে আসনসংখ্যা ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চলতি বছরের (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড
১ ঘণ্টা আগে
একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়জীবন একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের শুরু। তবে বিশ্ববিদ্যালয়ে পা রাখার আগেই কিছু বিষয় ভেবে নেওয়া জরুরি। কোন বিষয়ে পড়বেন, কোথায় পড়বেন, কত খরচ হবে এবং ভবিষ্যতে কী করতে চান—এসব প্রশ্নের উত্তর আগে থেকে খুঁজে নিতে হবে।
২ দিন আগে
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য–
২ দিন আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
৩ দিন আগে