
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন পাঠ্যপুস্তক নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার কিশোরগঞ্জ জেলার কয়েকটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে পাওয়া গেল হিন্দুধর্মবিষয়ক বেশ কিছু পাতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পাতার ছবি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ‘মুদ্রণ বিভ্রাটের’ কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করছে এনসিটিবি।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরযূ বালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয়সহ জেলার সব স্কুলের শিক্ষার্থীরা নতুন বই পায় জানুয়ারির শুরুতে। ইসলাম শিক্ষা বইয়ের পাতা ওলটানোর সময় ১২ পৃষ্ঠা থেকে ২৭ পৃষ্ঠা পর্যন্ত পাতায় দেবদেবীর ছবি এবং তাদের বিবরণ দেখতে পেয়ে অভিভাবক ও স্কুলের শিক্ষকদের বিষয়টি জানায় তারা। এরপর শিক্ষার্থীদের বই বদলে দিয়েছেন শিক্ষকেরা।
অভিভাবকেরা বলছেন, এমন ভুল কোমলমতি শিশুদের মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। কীভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেবদেবীর ছবি ও বিবরণ এল, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে দ্রুত সংশোধনী দেওয়ারও আহ্বান জানান তাঁরা।
কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ৩০০টি সরকারি ও বেসরকারি হাইস্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখের বেশি।
এ বিষয়ে জানতে চাইলে হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরাইয়া ইয়াছমীন আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চারা বইগুলো দেখানোর পর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, দ্রুতই সংশোধিত বই দেওয়া হবে। বইগুলো হাতে পেলে আমরা বাচ্চাদের কাছে দ্রুতই পৌঁছে দেব।’
আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা বলেন, নিখুঁত বই পৌঁছানোর জন্য নিরলসভাবে সবাইকে কাজ করতে হবে।
এ রকম অন্তত ১২টি বই অভিভাবকেরা ফেরত দিয়েছেন জানিয়ে সরযূ বালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাখন চন্দ্র বিশ্বাস বলেন, তাঁদেরকে বইগুলো বদলে দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী বলেন, ‘প্রিন্টিং মিসটেকের কারণে ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ে হিন্দু দেবদেবীর ছবি অনিচ্ছাকৃত চলে এসেছে। আমাদের চোখে পড়ার কারণে বইগুলো শিক্ষার্থীদের মাঝে বণ্টন করা হয়নি।’
জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা আজকের পত্রিকাকে বলেন, ‘খুব বেশি স্কুলে এমন ভুলভ্রান্তি ধরা পড়েনি। যে বইগুলোতে ছবি এসেছে, তা আমরা পরিবর্তন করে দিয়েছি। কী কারণে ইসলাম শিক্ষা বইয়ে দেবদেবীর ছবি এসেছে, তা আমরা খতিয়ে দেখছি।’
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের সাথে এ বিষয় নিয়ে আমার কথা হয়েছে। ভুলক্রমে হিন্দুধর্মের কিছু বিষয় বইয়ে চলে এসেছে। এনসিটিবির চেয়ারম্যান বইগুলো ফেরত নিয়ে বদলিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এনসিটিবির চেয়ারম্যান জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এনসিটিবি।’
জানতে চাইলে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ‘মুদ্রণ বিভ্রাটের’ কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে