
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ২৪ ও ২৫ মে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ বন্ধ করো’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ ও বিইউএফটি সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লাব এই আয়োজন করে।
দিবসটির সূচনা হয় সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে। এতে শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত অতিথিরা অংশ নেন।
আরও উপস্থিত ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, ইঞ্জিনিয়ারিং স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, ন্যাচারাল সায়েন্স বিভাগের প্রধান ড. মো. মোহিবুল ইসলাম খান এবং পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান ড. মোহাম্মদ সোহরাব হোসেন সরকারসহ অন্যরা।
অংশগ্রহণকারীরা বিইউএফটি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সচেতনতামূলক র্যালি শেষে তুরাগ নদের তীরে প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন এবং স্থানীয় জনগণকে টেকসই ও পরিবেশবান্ধব অভ্যাস সম্পর্কে সচেতন করেন।
দ্বিতীয় দিনে ‘প্লাস্টিক দূষণ রোধে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়িত করা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন বেজার যুগ্ম সচিব (পরিচালক, অর্থ ও বাজেট) কে এম আবদুল্লাহ আল মাহমুদ, কানাডার কিউবেকস্থ ল্যাভাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মোহিউদ্দিন এবং রিসার্চ অ্যান্ড এনট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. নেপাল চন্দ্র দে।
দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক পরিবেশনা, ‘গ্রিন কর্নার’ প্রদর্শনী এবং শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। দুই দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে পরিবেশবান্ধব জীবনধারা অনুসরণ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করার সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে।

দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে জ্যেষ্ঠতা, উচ্চতর একাডেমিক যোগ্যতা ও প্রশাসনিক অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে কেবল রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য
৮ ঘণ্টা আগে
দেশের প্রায় চার কোটি মানুষ সাক্ষরতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। এর একটি বড় অংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতার মূলধারায় ফিরিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১০ ঘণ্টা আগে
দেশে উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা, সামাজিক বিভাজন ও মেরুকরণের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
১১ ঘণ্টা আগে