Ajker Patrika

‎দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ জুন ২০২৬, ২০: ১৪
‎দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস
ছবি: সংগৃহীত

‎দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইলিয়াস আহমেদ। তিনি নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ পদের দায়িত্বে ছিলেন।

‎আজ মঙ্গলবার তাঁকে প্রেষণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

‎৩ জুন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তৌহিদুল ইসলামকে প্রেষণ প্রত্যাহার করে রাজশাহী সরকারি কলেজে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

‎এদিকে ৮ জুন ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে রদবদল এনেছিল শিক্ষা মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত