ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তি অনুসারে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর গ্রেড-২০-এর দুই ক্যাটাগরির ৩১২টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। স্থগিত হওয়া লিখিত পরীক্ষা আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর গ্রেড-২০-এর দুই ক্যাটাগরি (অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী) পরীক্ষা গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১৩ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে