যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিয়ামিতে ২০২৬ শিক্ষাবর্ষে ব্যাচেলর ডিগ্রি পর্যায়ে পূর্ণ বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘স্ট্যাম্পস স্কলারশিপ’ দেওয়া হবে। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের প্রায় সব ধরনের শিক্ষাব্যয় বহন করা হবে। বৃত্তিপ্রাপ্তরা সম্পূর্ণ টিউশন ফি, ক্যাম্পাসে আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা, পাঠ্যপুস্তক, ল্যাপটপ ভাতাসহ বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি গবেষণা, বিদেশে অধ্যয়ন, বেতনবিহীন ইন্টার্নশিপ, নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম ও শিক্ষামূলক সেমিনারে অংশ জন্য ১২ হাজার মার্কিন ডলারের বিশেষ এনরিচমেন্ট ফান্ড দেওয়া হবে।
ইউনিভার্সিটি অব মিয়ামি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ফ্লোরিডার কোরাল গেবলসে অবস্থিত একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান উল্লেখযোগ্য। বর্তমানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়টিতে ১৩২টি ব্যাচেলর, ১৪৮টি মাস্টার্স এবং ৬৭টি পিএইচডি প্রোগ্রাম রয়েছে। পাশাপাশি রয়েছে গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ।
ইউনিভার্সিটি অব মিয়ামি ব্যাচেলর বৃত্তি ২০২৬ আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার সব ব্যয় বহন করবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন—
বিশ্ববিদ্যালয়ের প্রায় সব স্নাতক প্রোগ্রামেই এ বৃত্তি প্রযোজ্য। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—হিসাববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, চারুকলা, জীববিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, ক্রীড়া বিজ্ঞান, পুরকৌশল, কম্পিউটার বিজ্ঞান, স্বাস্থ্য ও ফিটনেস এবং সামুদ্রিক প্রকৌশল।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানা যাবে লিঙ্কে।
আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬।

ঢাকার ব্যস্ত সড়ক, কোলাহল আর কংক্রিটের উঁচু ইমারতের ভিড়ে ইডেন মহিলা কলেজের পুকুরপাড় যেন একটুকরো স্বস্তির জায়গা। সবুজে ঘেরা এই শান্ত জলরাশি কলেজ প্রাঙ্গণের সৌন্দর্যে বাড়তি মাত্র যোগ করে।
১ দিন আগে
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে।
১ দিন আগে
দেশের উচ্চশিক্ষা খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে শিক্ষার্থীদের শেখার ঘাটতি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রের উপযোগী মানবসম্পদ তৈরির বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। এসব প্রসঙ্গসহ উচ্চশিক্ষার বর্তমান অবস্থা...
১ দিন আগে
নতুন মুখ, নতুন স্বপ্ন আর নতুন যাত্রার উচ্ছ্বাসে মুখর ছিল ঢাকার উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাস। ৪ জুন বিশ্ববিদ্যালয়টি সামার ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী পরিচিতি ও ইনিশিয়েশন আয়োজন করে।
১ দিন আগে