Ajker Patrika

বিইউএইচএসে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানে নজরুল বর্ষ উদ্‌যাপন

ক্যাম্পাস ডেস্ক 
বিইউএইচএসে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানে নজরুল বর্ষ উদ্‌যাপন
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদ্‌যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান।

অনুষ্ঠানে নজরুলসংগীত, নৃত্য, আবৃত্তি, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। নজরুলসংগীত ও নৃত্য বিভাগে স্প্রিং-২৫ সেশনের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী আরিবা ইবনাত ছোয়া প্রথম হন। আবৃত্তিতে স্প্রিং-২২ সেশনের একই প্রোগ্রামের শিক্ষার্থী মুর্তজা মাহি, একক অভিনয়ে স্প্রিং-২৬ সেশনের রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থী চয়নিকা দেবনাথ মনি এবং উপস্থিত বক্তৃতায় স্প্রিং-২৩ সেশনের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থী ইমরান হাসান নাহিদ প্রথম স্থান অর্জন করেন।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন ছায়ানটের শিক্ষক শারমিন সাথী ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। সংগীত বিভাগে সহযোগিতা করেন ছায়ানটের যন্ত্রশিল্পী বাবলু।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্পকর্ম নিয়ে আলোচনা করেন উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রায় দুই হাজার কবিতা, অসংখ্য গান ও নাটক রচনা করেছেন। তাঁর অমর সৃষ্টি বাংলা ভাষাভাষী মানুষকে সমৃদ্ধ করেছে। তিনি বিশ্বদরবারে বাংলা সাহিত্যের মর্যাদা অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

অনুষ্ঠানে বেসিক সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক বেগম রোকেয়া, পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক বেগম রওশন আরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জাহিদ হাসানের নির্দেশনায় এবং অনুষ্ঠানের সদস্যসচিব, অ্যাপ্লায়েড ল্যাবরেটরি সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক অমৃতা ভৌমিকের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজয়ীদের সঙ্গে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জাহিদ হাসান স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নজরুল বর্ষ উদযাপন সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত