চীনের পিকিং ইউনিভার্সিটির ইয়েনচিং একাডেমি স্কলারশিপ ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। এ বৃত্তির জন্য কোনো আবেদন ফি নেই।
ইয়েনচিং একাডেমিতে চীনকেন্দ্রিক বিভিন্ন বিষয় ও আন্তবিষয়ক গবেষণায় পড়াশোনার সুযোগ রয়েছে। বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা, যাতায়াতের বিমানভাড়া ও গবেষণাসংশ্লিষ্ট খরচ দেওয়া হবে। চীনের রাজধানী বেইজিংয়ে পিকিং ইউনিভার্সিটি অবস্থিত। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এশিয়ার অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।

আমি খালেদা আক্তার। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছি। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে ৩৮৩তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের.....
৩৯ মিনিট আগে
পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগের পর আজ রোববার বেলা ৩টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁকে শপথবাক্য পাঠ করান...
১৭ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের অভ্যন্তরীণ কাঠামো ও খেলার মাঠ সংস্কারের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় হলের সংস্কারে প্রশাসনের দীর্ঘসূত্রতার প্রতিবাদে রেজিস্ট্রার ভবনের সামনে ক্রিকেট খেলে অভিনব উপায়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
আনিকা সুবাহ আহমেদ উপমা রাজধানী ঢাকার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অর্জন করেছেন দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে যুক্ত ছিলেন বিভিন্ন সহশিক্ষা ও সামাজিক কার্যক্রমে।
১ দিন আগে