অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত দ্বিতীয় ও ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে দ্য ইউনিভার্সিটি অব মেলবোর্ন। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানটি বিশ্বের ও অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে। গবেষণার জন্য বিখ্যাত এই বিশ্ববিদ্যালয় সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির সংখ্যা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘মেলবোর্ন ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় মোট ১ হাজার বৃত্তির সুযোগ রয়েছে।
সুযোগ–সুবিধা
» স্নাতক ডিগ্রির প্রথম বছরে ১০ হাজার ডলার টিউশন ফি মওকুফ করা হবে।
» স্নাতক ডিগ্রির বাকি তিন বছরের জন্য শতকরা ৫০ শতাংশ থেকে শতভাগ টিউশন ফি মওকুফ করা হবে।
বৃত্তির মেয়াদ
এক বা একাধিক বছরের জন্য শিক্ষার্থীদের এই বৃত্তির সুযোগ দেওয়া হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
» অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে।
» অস্ট্রেলিয়ার বাইরে মাধ্যমিক বা অস্ট্রেলিয়া ফাউন্ডেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন এমন কেউ হতে হবে।
» মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে পড়াশোনার জন্য শর্তহীনভাবে ভর্তির সুযোগ পেতে হবে।
» মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফলে আপনাকে শীর্ষ ৩ শতাংশের মধ্যে থাকতে হবে।
» আগে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
আবেদনের সময়সীমা
২০২৫ সালের প্রথম সেমিস্টারে (ফেব্রুয়ারি/মার্চ ইনটেক) ভর্তির জন্য আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর ২০২৪। ২০২৫ সালের দ্বিতীয় সেমিস্টারে (জুলাই ইনটেক) ভর্তির জন্য আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৫।
আবেদনের প্রক্রিয়া
এই প্রোগ্রামে বৃত্তির জন্য আলাদা আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য জানতে পারেন এই ওয়েবসাইটে।
সূত্র: দ্য ইউনিভার্সিটি অব মেলবোর্নের ওয়েবসাইট

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক এবং ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীরা এ কোর্সে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন একটি পরিচিত বিষয়। ক্লাসের কাজ, সেমিনার কিংবা গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিছুটা কঠিন মনে হতে পারে। ভালো প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন এই ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে।
৬ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশে পাড়ি দেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন, ভর্তি নিশ্চিত করা, এরপর ভিসার প্রস্তুতি। পুরো প্রক্রিয়ায় কাগজপত্রের গুরুত্ব অনেক। আবেদনের সময় প্রয়োজনীয় নথি হাতে না থাকলে শেষ মুহূর্তে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
৬ ঘণ্টা আগে