২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিদ্যমান একাডেমিক কাঠামোতে অর্থাৎ গত বছরের মতো তিনটি পৃথক অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) বিভিন্ন ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামোতে (সনাতন) ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সাত কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রযোজন নেই। তাদের পূর্বের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবে তাদের জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
এতে বলা আরও হয়, ভর্তিচ্ছুক প্রার্থীরা ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ পর্যন্ত ভর্তির আবেদনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৮০০ টাকা চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষার তিনটি ইউনিট হলো: কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিট। আবেদন শেষে ১৭ আগস্ট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। পরীক্ষার আসনবিন্যাস ২০ আগস্ট থেকে ভর্তির আবেদনের ওয়েবসাইট থেকে জানা যাবে। কলা ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ আগস্ট (শুক্রবার) বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত, বিজ্ঞানের পরীক্ষা ২৩ আগস্ট (শনিবার) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ব্যবসায় পরীক্ষা একই দিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

চীনের ‘হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৬’-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা চীনের এ বৃত্তি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। বিদেশে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন।
৩২ মিনিট আগে
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যয় সংকোচন এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়ানোর লক্ষ্যে আপত্কালীন অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখা হয়েছিল। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে...
১১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে ‘নারী নিরাপত্তা মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্মের ব্যানারে মৌন মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন নারী শিক্ষার্থীরা। তাঁরা প্রশাসনের ভূমিকার সমালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
১২ ঘণ্টা আগে
আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ‘রানার আপ’ শিরোপা ধরিয়ে ‘চ্যাম্পিয়ন’ শিরোপা অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার–আপ অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...
১২ ঘণ্টা আগে