চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দেবে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দেবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে।
গত বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এ হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ।
বাংলা প্রথম পত্রের মাধ্যমে আগামী ১০ এপ্রিল শুরু হবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) ১৩ মে। ১৫ থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়।
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, এবারের এসএসসি পরীক্ষায় নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করাসহ পরীক্ষার সময়ে যেকোনো সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। এ ছাড়া অসাধু চক্রের যেকোনো অপতৎপরতার প্রতিও নজর রাখতে হবে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের বলেন, পরীক্ষা শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সর্বত্র সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগাম বন্যাপ্রবণ এলাকায় পরীক্ষা গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে সতর্ক থাকতে হবে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন। ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি। প্রতিষ্ঠানের সংখ্যা ১৮ হাজার ৮৪টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩। ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫। ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ নির্দেশনা দেশের সব বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের...
১ ঘণ্টা আগে
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রার্থনা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
৬ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
১১ ঘণ্টা আগে