
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় আয়োজিত ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন’ কর্মসূচিতে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা। তাদের উদ্ভাবিত ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি জেলা পর্যায়ে সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
১৪ জুন তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে জেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে থানা পর্যায়ে সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায় দলটি।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের বিজয়ী শিক্ষার্থীরা হলো অষ্টম শ্রেণির (বাংলা মাধ্যম) তাওসিফ রহমান, শাশ্বত বিশ্বাস অর্ঘ এবং সিদরাতুল মুনতাহা জায়েদ।
জেলা পর্যায়ের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। প্রদর্শনী পরিদর্শনের সময় শিক্ষার্থীরা তাঁর কাছে তাদের উদ্ভাবনী প্রকল্প ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে।
এই সাফল্যের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী, অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ মোফাজ্জেল মাওলা এবং পরিচালক পারমিতা নন্দী।
উল্লেখ্য, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো দেশব্যাপী ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১২ জুন থানা পর্যায়ে শুরু হওয়া এই কর্মসূচির জেলা ও মহানগর পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০০টি দল ২৮ জুন জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেবে। সেখান থেকে সেরা ১০টি দল নির্বাচিত করা হবে। আয়োজকদের তথ্যমতে, জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
৪৩ মিনিট আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
৬ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলারের বৃত্তি কর্মসূচি চালু করেছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে