
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাউথইস্ট ইউনিভার্সিটি বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেট থেকে প্রভাতফেরি শুরু হয়ে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সাউথইস্ট বোর্ড অব ট্রাস্ট, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন প্রশাসনিক দপ্তর, অনুষদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও আর্কিটেক্ট বিভাগের প্রধান ড. মাসুদ উর রশীদ।
বক্তারা তরুণ প্রজন্মের মাঝে বাংলাদেশের অভ্যুদয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
সাংস্কৃতিক পর্বে নাটক, আবৃত্তি, নৃত্য ও গান উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সদস্যরা। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাথীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরীক্ষা এলেই শোনা যায় সেই বুকভরা গৌরবের কথা—‘সারা রাত জেগে পড়েছি!’ কারও কারও কাছে না ঘুমানো যেন পরিশ্রমের মানদণ্ড। আসলেই কি তাই? শিক্ষার্থীদের হয়ে এই প্রশ্ন নিয়ে ঘুম আপার সঙ্গে কথা বলেছেন...
২৪ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বিডি কেস প্রতিযোগিতা’। একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির
১১ ঘণ্টা আগে
জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে জাপানের সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানীর উত্তরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকাতসুকি জাপানিজ কালচার সেন্টার (এজেসিসি) ল্যাঙ্গুয়েজ স্কুল। আকাতসুকি গ্লোবাল পার্টনার্স কোং লিমিটেডের উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটির উদ্বোধনী
১১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে