
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া সামগ্রিক শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তার ভিত্তি প্রাথমিক স্তর—এই স্তরকে শক্তিশালী না করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয়নি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া সামগ্রিক শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সভায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করতে পুরোনো চিন্তার ধারা থেকে বেরিয়ে আসতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী সৃজনশীল ও নতুন ভাবনায় এগোতে না পারলে শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব নয়।
মন্ত্রী আরও বলেন, শুধু সচিবালয়কে দুর্নীতিমুক্ত রাখলেই হবে না; মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুশাসনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বাস্তব পরিবর্তন আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন যুগ্ম সচিব নুরুন্নাহার। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগের জন্য অব্যাহতিপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ রোববার সকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন তিনি।
৯ ঘণ্টা আগে
গবেষণাগারে নীরব পরিশ্রম খুব একটা আলোচনায় আসে না। কিন্তু বৈশ্বিক সংকট একসময় দেখিয়ে দেয়, সেই গবেষণাই বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ সমাধান হয়ে ওঠে। উপকরণবিজ্ঞানী ও প্রকৌশলী ড. মোহাম্মদ সাগর হোসেনের সঙ্গে এই আলাপে উঠে এসেছে টেকসই পলিমার, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং শিল্পভিত্তিক গবেষণার বাস্তব...
১২ ঘণ্টা আগে
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—একুশ মানেই আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল এক ইতিহাস। যে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক সূর্যসন্তান জীবন উৎসর্গ করেছেন, সেই বাংলা আজ আমাদের আত্মপরিচয়, গর্ব ও মর্যাদার প্রতীক।
১২ ঘণ্টা আগে