
রাজধানীর সরকারি সাত কলেজের নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংক্রান্ত ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে আজিমপুর-নীলক্ষেত সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনকারীদের ৫ দফা দাবি হলো—ইডেন কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা, বিশ্ববিদ্যালয়ের সময় ২৪ ঘণ্টা বহাল রাখা, ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা এবং কলেজকে একমাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা।
এদিকে রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একাংশ।
আজ দুপুর সাড়ে ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব মোড় হয়ে ইডেন কলেজের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ বুধবার সকালে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
১০ ঘণ্টা আগে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন অনেক শিক্ষার্থী। তবে নিজের আসন নিশ্চিত করতে প্রয়োজন সঠিক তথ্য, সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পিত প্রস্তুতি। ভর্তি পরীক্ষায় শুধু বেশি পড়লেই ভালো ফল করা যায় না। কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে এবং সময়ের সঠিক ব্যবহার কীভাব
১৭ ঘণ্টা আগে
হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (সিইইউ) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পূর্ণ আর্থায়িত এবং স্নাতক পর্যায়ে
১৭ ঘণ্টা আগে