
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার মিজানের মোড়ের পাচুর দোকান থেকে তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, ‘পুলিশের একটি নিয়মিত অভিযানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। আমি দ্রুতই বিষয়টি জানার চেষ্টা করছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ২০২৫ সালে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে চাঁদাবাজি ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল। এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ২০২৪ সালে তাঁকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে আবার তাঁকে পদে পুনর্বহাল করা হয়।

উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীর পছন্দের দেশ জার্মানি। তুলনামূলক কম টিউশন ফি, শিক্ষাবান্ধব পরিবেশ, পড়াশোনা শেষে চাকরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রা দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিউএসের সেরা শিক্ষার্থী শহরের তালিকায় জার্মানির তিনটি শহর রয়েছে।
৬ মিনিট আগে
নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর। সেখানে মেন্দিপুর ইউনিয়নের ধনু নদের তীরে অবস্থিত এই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন শুভ। তাঁর বাবা পেশায় কাপড় ব্যবসায়ী ও কৃষক, মা গৃহিণী।
২ ঘণ্টা আগে
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ বা ভালো পরিকল্পনার ওপর নির্ভর করে না। এর অন্যতম ভিত্তি হলো দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল একটি টিম। সেই দলকে সঠিকভাবে পরিচালনা, অনুপ্রাণিত এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত লিখেছেন এসিআইয়ের কনজ্যুমার....
৫ ঘণ্টা আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
১ দিন আগে