রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
ছাইফুল ইসলাম বলেন, আজ বেলা সাড়ে ১১টায় সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
এ বছর দুই শিফটের তিন গ্রুপে (বিজ্ঞানের দুটি ও অবিজ্ঞান) ‘সি’ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এই ইউনিটে আবেদন পড়ে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞান বিভাগে আবেদন করেছেন ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান (বিভাগ পরিবর্তন) বিভাগে ৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী।

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত ২৮ ও ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে তিনটি পৃথক অধিবেশনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম অধিবেশন ২৮ জুন বেলা ৩টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই) উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা, অর্থনীতি, সমাজ, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক...
৮ ঘণ্টা আগে
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্র ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সবই বেড়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৪ ঘণ্টা আগে
২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ২০তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির আবেদন চলছে। ১৮ মাস মেয়াদি এই প্রোগ্রামে আবেদনের শেষ সময় আজ, ১ জুলাই।
১৪ ঘণ্টা আগে