
বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা বা উচ্চশিক্ষা উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপী রিজওনাল সম্মেলন শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দক্ষিণ এশিয়া অঞ্চলে ইউজিসি নেটওয়ার্ককে একত্রিত করা এবং এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নে সহযোগিতামূলক মনোভাব ও উচ্চশিক্ষা অগ্রগতির আরও সুযোগ নিয়ে আলোচনা করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে এই অঞ্চলে মানবসম্পদ উন্নয়ন ও ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও বলা হয়, সম্মেলনে বিশ্বব্যাংক এই অঞ্চলের উচ্চশিক্ষার উন্নয়নে একীভূতকরণের ওপর একটি বিস্তৃত প্রতিবেদন প্রদান করে। সেখানে দক্ষিণ এশিয়া অঞ্চলে উচ্চশিক্ষা পরিস্থিতি, উচ্চশিক্ষা বিনিময়, নেটওয়ার্কিংয়ের বিষয় তুলে ধরা হয়। এ ছাড়া শ্রীলঙ্কায় সাম্প্রতিক একটি বিশ্ববিদ্যালয় সংস্কার কর্মসূচি পরিদর্শন করা হয়।
সম্মেলনে ইউজিসি সদস্য প্রফেসর আলমগীর বলেন, এই অঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে সর্বোত্তম অনুশীলন কী হবে, ছাত্র-শিক্ষক সম্পর্ক, ক্রস কান্ট্রি বিশ্ববিদ্যালয় সহযোগিতা, ডিজিটালাইজেশন, গ্রিন ট্রানজিশন, নেটওয়ার্কিংয়ের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া উচ্চশিক্ষা ও গবেষণায় গুণগতমানের জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এই অঞ্চলে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, অর্থনৈতিক সংযোগ এবং পরিবহনে ব্যাপক সহযোগিতা হলেও গত এক দশকে মানব উন্নয়নে যথেষ্ট নয় বলে বিশ্বব্যাংক মনে করে বলে জানান প্রফেসর আলমগীর।
শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্বব্যাংক যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনটি কলম্বোর তাজ সমুদ্রে গত ৬ থেকে ৭ জুন অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাংকসহ সাত দেশের ইউজিসি প্রতিনিধি ও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার শিক্ষাবিদ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রফেসর সুব্রত কে. আদিত্য এবং প্রফেসর আব্দুল হাসনাত এম সোলায়মান সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রফেসর আলমগীর বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে ইউজিসির উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন এবং প্যানেল ও উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী সুশীল প্রেমজয়ন্তা সমাপনী বক্তব্য দেন। বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিয়ো কান্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রীলঙ্কার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর সম্পাথ অমরাতুঙ্গে ও বিশ্ব ব্যাংকের নিনা আর্নহোল্ডে বক্তব্য রাখেন।
আগামী বছর ঢাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেতৃত্বে এ ধরনের একটি সিম্পোজিয়াম আয়োজনের পরিকল্পনা এবারের রিজওনাল কনফারেন্সে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে নেওয়া হতে পারে। ভর্তিপ্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরুর প্রস্তাব করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
২ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে। আশানুরূপ ফল না পেয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা ৪ লাখ পরীক্ষার্থী এ ফলের অপেক্ষায় আছে।
৫ ঘণ্টা আগে
এই ল্যাব চালু হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বড় ধরনের সুবিধা হবে। আগে অনেক সাধারণ পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারের বাইরে যেতে হতো। এতে তাঁদের সময় ও অর্থ দুটোই ব্যয় হতো। এখন প্রয়োজনীয় পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই করার সুযোগ তৈরি হবে।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বোর্ডে আজ ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।
১২ ঘণ্টা আগে