বর্তমানে সাংবাদিকতায় অধ্যয়নরত শিক্ষার্থীরা মনে করে হালকা পড়াশোনা করলেই সাংবাদিকতা শেখা যাবে। কিন্তু বিষয়টি আসলেই ভিন্ন। সবচেয়ে বড় খারাপ লাগার বিষয় হলো, এসব শিক্ষার্থী নিজেদের পূর্ণকালীন শিক্ষার্থী ভাবেন না। তাঁরা সাংবাদিকতার বাইরে অন্য বিষয়ে মগ্ন থাকেন। তাই যথাযথভাবে সাংবাদিকতা শিখতে শিক্ষার্থীরা নিজেদের পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে গণ্য করার আহ্বান জানিয়েছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
আজ রোববার দুপুরে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত দুদিনব্যাপী ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. গোলাম রহমান বলেন, বর্তমানে শিক্ষার্থীরা আগের মতো পড়াশোনা করছে না। তারা সারাক্ষণ নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত। এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং একটা বিষয়। বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে তাকালে আমরা দেখতে পাই, তারা সব সময় নিজেদের পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে গণ্য করে এবং সব সময়ই পড়াশোনায় মগ্ন থাকে। তিনি বলেন, বাংলাদেশে নতুন নতুন পত্রিকা বাজারে আসছে; কিন্তু সেভাবে সার্কুলেশন পাচ্ছে না। তবে এ ক্ষেত্রে আজকের পত্রিকা বিস্ময় দেখিয়েছে। বাজারে আসার মাত্র সাড়ে তিন মাসের মধ্যে পত্রিকাটি সর্বাধিক সার্কুলেশনের দিক থেকে দেশের তিন নম্বর অবস্থানে চলে এসেছে। অনেক পত্রিকা আছে, যারা অনেক সার্কুলেশন হচ্ছে বলে প্রকাশ করলেও আসলে বাস্তবতা অনেক ভিন্ন।
এ সময় তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে শিখতে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন।
গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আজ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬। আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ (অ্যাকাডেমিক) ও হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (প্রশাসনিক) যৌথভাবে এ আয়োজন করে...
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলেনিয়াম ব্যাচের (২০০০-২০০১) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে।
১৪ ঘণ্টা আগে
জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন প্রোভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
১৬ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া অনেক শিক্ষার্থীর স্বপ্ন। নতুন দেশে পা রাখার পর প্রথম কয়েক সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা, ব্যাংক হিসাব খোলা, যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কিংবা স্বাস্থ্যসেবা সম্পর্কে জানা—এসব বিষয় নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে সহা
১৯ ঘণ্টা আগে