নিজের শিশুসন্তানকে বিদ্যালয়ে আনতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তবে সন্তানকে সঙ্গে নিয়ে ক্লাসে যেতে শিক্ষকদের নিরুৎসাহিত করা হয়েছে। গত ২৩ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা আদেশ থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ) মো. রাইহুল করিম।
অফিস আদেশে বলা হয়, শিক্ষকেরা তাঁদের ওপর অর্পিত দায়িত্বের ব্যত্যয় না ঘটিয়ে এবং বিদ্যালয়ের পরিবেশের কোনোরূপ বিঘ্ন না ঘটিয়ে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসতে পারবেন। তবে শ্রেণিকক্ষে শিশুসন্তানকে সঙ্গে না নিতে নিরুৎসাহিত করা হলো।
আরও বলা হয়, প্রয়োজনে শিক্ষকেরা বিকল্প সহযোগী সঙ্গে নিয়ে আসবেন। যদি সম্ভব হয়, তবে তিনি বিদ্যালয়ে বা বিদ্যালয়ের পাশে বিকল্প সহযোগীর সহায়তার অস্থায়ীভাবে ডে কেয়ারের ব্যবস্থা করবেন।
জানতে চাইলে অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ) মো. রাইহুল করিম বলেন, শিক্ষকদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ক্লাসে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ শিশুকে সঙ্গে নিয়ে গেলে ক্লাসের পরিবেশ বিঘ্নিত হতে পারে।
বিদ্যালয়ে শিশুসন্তানকে নিয়ে আসতে সায় দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন। তিনি বলেন, প্রাথমিকের ৬০ শতাংশ শিক্ষক নারী। তাঁরা শিশুসন্তানকে নিয়ে স্কুলে গেলে অনেক সময় কর্মকর্তারা বকাঝকা দিতেন। ফলে বাচ্চাদের দীর্ঘ সময় মায়ের সঙ্গ ছাড়া থাকতে হতো।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে