
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, কৌশলবিদ ও সুশাসন বিশেষজ্ঞ ড. শরীফ নাফে আস্-সাবের। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্য এবং সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ কর্তৃক প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে ড. শরীফ নাফে আস্-সাবেরকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আদেশ দেন মহামান্য রাষ্ট্রপতি। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন একাডেমিক নেতা হিসেবে পরিচিত ড. আস্-সাবেরের কর্মজীবন তিন দশকেরও অধিক সময়জুড়ে বিস্তৃত।
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগদানের আগে ড. শরীফ নাফে আস্-সাবের ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাতিসংঘের প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট এডুকেশন (মধ্যপ্রাচ্য অধ্যায়)-এর ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ার আরএমআইটি (RMIT) বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, ডেপুটি হেড, অ্যাসোসিয়েট ডিন, ভারপ্রাপ্ত ডেপুটি প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন উচ্চপদস্থ নেতৃত্বে অধিষ্ঠিত ছিলেন। সেখানে তিনি টেকসই উন্নয়নভিত্তিক মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রাম প্রতিষ্ঠা করেন এবং জ্যাঁ মনেঁ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস নেটওয়ার্কের ক্লাস্টার লিডার হিসেবে কাজ করেন।
শিক্ষাজীবনে ড. শরীফ নাফে আস্-সাবের তাসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। গবেষণার ক্ষেত্রে তাঁর বিশেষ আগ্রহের বিষয় হলো সুশাসন, জননীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক ব্যবসায় কৌশল। তিনি অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গবেষণামূলক অনুদান লাভ করেছেন এবং একাধিক পিএইচডি গবেষকের তত্ত্বাবধান করেছেন।
এ ছাড়া একাডেমিক ক্ষেত্রের বাইরে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে স্থানীয় সরকার প্রধানসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, গবেষণা ও জনসম্পৃক্ততায় তাঁর বিশেষ অবদান আন্তর্জাতিক মহলে বিশেষভাবে সমাদৃত।

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া বক্তৃতামালা’–এর ১৭ তম পর্ব। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন
২ ঘণ্টা আগে
এই উপলক্ষে পৃথক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম ও জীববিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট দুই অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগের
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সময়সূচি নিয়ে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে ‘সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়ে দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
১২ ঘণ্টা আগে
‘টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জাতীয় আন্তবিভাগীয় সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়...
১ দিন আগে