জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন) ও ট্রেজারার নিয়োগ দিয়েছে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী- বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মাহফুজুর রহমানকে উপ-উপাচার্য (শিক্ষা), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রবকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে—মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী উপ-উপাচার্যের নিয়োগ দেওয়া হলো।
শর্তগুলো হলো—উপ-উপাচার্য (শিক্ষা) পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে, উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ধারা ১৪ (১) ধারা অনুযায়ী ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়।
এর শর্তে বলা হয়—ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে; উপযুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪ ধারার উপধারা (৩) (৪) (৫) (৬) ও (৭) অনুসারে তিনি ট্রেজারারের দায়িত্ব পালন করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্ধারিত যাত্রার অন্তত তিন মাস আগে শিক্ষার্থী ভিসার আবেদন করার পরামর্শ দিয়েছে নিউজিল্যান্ড। আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং কিছু ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াকরণে আগের তুলনায় বেশি সময় লাগায় এ পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো ফল করতে হলে প্রতিটি প্রশ্নের ধরন ও উত্তর লেখার কৌশল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। নিচে প্রশ্নভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্যসেবায় আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১ দিন আগে
উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা দিনাজপুরে দাঁড়িয়ে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। জ্ঞান, গবেষণা ও প্রযুক্তি শিক্ষায় এটি উত্তরাঞ্চলের এক অনন্য বিদ্যাপীঠ। দিনাজপুর শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে, ৮৫ একরজুড়ে ছায়াঘেরা ও শান্ত পরিবেশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়।
১ দিন আগে