২০২৫-২৬ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২১ অক্টোবর আবেদনপ্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
শনিবার (১১ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও পরিসংখ্যানে আবেদন করা যাবে। এ ছাড়া জীববিজ্ঞান স্কুল, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, কলা ও মানবিক স্কুল এবং সামাজিক বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনে আবেদন করা যাবে।
প্রার্থীদের খুবি অথবা দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে তিন-চার অথবা পাঁচ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে, তবে ক্লাস শুরুর পর থেকে দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সনদ জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। স্কুলভিত্তিক ন্যূনতম গ্রেড পয়েন্ট বা যোগ্যতা সিজিপিএ ২.২৫ থেকে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি।

আনিকা সুবাহ আহমেদ উপমা রাজধানী ঢাকার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অর্জন করেছেন দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে যুক্ত ছিলেন বিভিন্ন সহশিক্ষা ও সামাজিক কার্যক্রমে।
৩ ঘণ্টা আগে
একবার, দুবার নয়, সাতান্নবার। বারবার তৈরি হয়েছে, পরীক্ষা হয়েছে, বদলেছে ‘অভয়া’। কোথাও এসেছে প্রযুক্তিগত সমস্যা, কখনো আবার বদলাতে হয়েছে পুরো পরিকল্পনা। তবু থামেননি তাঁরা। প্রতিটি ব্যর্থতা থেকে শিখে নতুন করে শুরু করেছেন।
৪ ঘণ্টা আগে
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে পটসডাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বৃত্তি ও আর্থিক সহায়তা উল্লেখযোগ্য। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারেন। জার্মানি স্কলারশিপ বা ডয়েচল্যান্ডস্টিপেন্ডিয়ামের আওতায়...
৪ ঘণ্টা আগে
গবেষণায় অবদান, নতুন জ্ঞান সৃষ্টির ক্ষমতা, শিক্ষার মান, কর্মক্ষেত্রে স্নাতকদের গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক সংযোগ—এসব বিষয় মিলেই নির্ধারিত হয় একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মর্যাদা। এসব দিক বিবেচনায় বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর বহুল আলোচিত তালিকা প্রকাশ করে কিউএস।
৪ ঘণ্টা আগে