করোনার প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুয়ার। সশরীরে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর মধ্য দিয়ে দীর্ঘ ৫৬৮ দিন পর ক্যাম্পাসে ফিরবেন শিক্ষার্থীরা।
দীর্ঘ বিরতির পর ক্যাম্পাসে ফেরায় স্বস্তি থাকলেও নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের। দেশের এ অনাবাসিক বিশ্ববিদ্যালয়টির প্রকট আবাসন সংকট রয়েছে। পরীক্ষা দিতে এসে মেস খুঁজতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক দিন যাবৎ বাড়িতে ছিলাম। এখন ঢাকায় এসে গত দুই সপ্তাহ যাবৎ মেস খুঁজছি। কিন্তু কিছুতেই মেলাতে পারছি না। তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আমি আনন্দিত। কারণ, সেশনজট থেকে বাঁচতে এর বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সিটের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। তবে কবে নাগাদ ছাত্রীদের হলে ওঠানো হবে তা নিয়ে রয়েছে সংশয়।
ছাত্রীদের হলের সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট শামীমা বেগম বলেন, হলের কাজ প্রায় সম্পূর্ণ শেষ। ১৫ তারিখ পর্যন্ত আমাদের অনলাইনে আবেদন চলবে। এরপর আমাদের ভিসি স্যার বিদেশ থেকে আসলে কিছু ফরমালিটি আছে সেগুলো শেষ করব। তারপর নিয়ম অনুযায়ী যারা সিলেক্ট হবে তাঁদের কাগজপত্র আমরা সশরীরে জমা নেব। তবে কবে থেকে ছাত্রীরা হলে উঠতে পারবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, করোনার ভেতরে আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে এটা অনেক বড় ব্যাপার। কাল থেকে আমাদের পরীক্ষা শুরু মানে বিশ্ববিদ্যালয় খোলা। আর সেশনজট নিয়ে আমাদের আপাতত পরিকল্পনা নেই। আগে পরীক্ষা হোক তারপর আমরা সেশনজট কীভাবে কমানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে ২০২০ সালের ১৭ মার্চ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে।

২০২৪ শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ তদারকির জন্য বিধিবহির্ভূত অতিরিক্ত ভাতা ও নিয়মিত কাজের জন্যও সম্মানী নেওয়া এবং নির্ধারিত অংশ সরকারি কোষাগারে জমা না দেওয়ার মতো নানা অনিয়মের ঘটনা ঘটেছে।
৫ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। সেই উচ্ছ্বাস তারুণ্যের মধ্যে ছড়িয়ে দিতে আজকের পত্রিকার পাঠকবন্ধু এবং আইডিএলসি ফাইন্যান্স যৌথভাবে আয়োজন করছে প্রাণবন্ত ‘আইডিএলসি কিকস্টার্ট ৩.০ ক্যাম্পাস আড্ডা’। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ও ফুটবল ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।
৯ ঘণ্টা আগে
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আমির হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়াও পৃথক প্রজ্ঞাপনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন কোষাধ্যক্ষ...
১২ ঘণ্টা আগে
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আমির হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন...
১২ ঘণ্টা আগে