
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও ‘ফেয়ারওয়েল অ্যান্ড ফিজিক্স নাইট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে পদার্থবিজ্ঞান সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম শিক্ষার্থীদের নতুন কিছু শেখার আগ্রহ তৈরি এবং কোনো কিছু না জানলে অন্যের কাছ থেকে শিখে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জীবনে কোনো বাধা বা ব্যর্থতায় থেমে যাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যে বিভাগ পাওয়া যায়, সেটিকে সম্মানের সঙ্গে গ্রহণ করে সেখান থেকেই ভালো করার চেষ্টা করতে হবে।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে উপাচার্য বলেন, পছন্দের বিষয় চিকিৎসাবিজ্ঞান পড়ার সুযোগ না পেলেও তিনি থেমে যাননি। বরং যে বিষয় পেয়েছেন, সেটিতেই সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছেন। তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মান রক্ষায় ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।
উপাচার্য বলেন, নিজেকে মূল্যবান করে গড়ে তুলতে হবে। যে নিজের মূল্য বোঝে না, তাকে কেউ মূল্য দেবে না। জীবনের চলার পথের জ্বালানি হলো স্বপ্ন। তাই স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যাবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা ও দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খাইরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে যেখানেই থাকুক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাঁদের পাশে থাকবেন। শিক্ষার্থীদের সাফল্যের সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামও জড়িত। তাই কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও সততার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সামনে শিক্ষার্থীদের জন্য অনেক কঠিন সময় অপেক্ষা করছে। নিজেদের যত বেশি দক্ষ ও যোগ্য করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যাবে, জীবন তত সুন্দর ও সফল হবে।
অনুষ্ঠানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজিত ইনডোর গেমস প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
১ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপদেষ্টা, চারটি হলের প্রভোস্ট, একজন আবাসিক শিক্ষক ও সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে নিয়োগ দিয়েছেন।
২১ ঘণ্টা আগে
দ্বিতীয় ধাপে যারা আবেদন করতে পারবেন, তাদের মধ্যে রয়েছেন—যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি বা কলেজের নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেননি এবং যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে...
১ দিন আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এখনো ৮১৭ জনের তথ্য যাচাই-বাছাই বাকি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও বলেন, ৮১৭ জন শিক্ষকের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে।
১ দিন আগে