বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবার আন্তবিশ্ববিদ্যালয়ের মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর (ইংরেজি) নোভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বুটেক্স ডিবেটিং ক্লাব। প্রতিযোগিতাটি সম্প্রতি দুদিনব্যাপী এইউডব্লিউর এম এম আলী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. রুবানা হক এবং বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালাউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার সানাউল করিম চৌধুরী এবং ডিন অব স্টুডেন্টস ড. ফাতেমা ম্যারি সিডোতাম।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের সাদ আল আশরাফি।
দেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে চার রাউন্ডে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে বুটেক্স। ফাইনাল রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বুটেক্স। রানার্সআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ফাইনালে সেরা পারফর্ম করায় মাহমুদুল হাসান নির্বাচিত হন সেরা বিতার্কিক হিসেবে।
এ ছাড়া তিনি পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টের তৃতীয় সেরা বিতার্কিক হওয়ার সম্মানও অর্জন করেন।
চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ব্যক্ত করে মাহমুদুল হাসান বলেন, ‘এই জয় আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত। তবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বুটেক্সের নাম সেরাদের সঙ্গে জায়গা করে নেওয়া গর্বের। বাংলা বিতর্কে আমাদের পরিচিতি রয়েছে, এবার ইংরেজি বিতর্কে এই সাফল্য আমাদের স্বপ্নকে আরও এগিয়ে নেবে।’
চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য সাদ
আল আশরাফি যোগ করেন, ‘বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রতিটি সাফল্য শুধু আনন্দের নয়, পরম গৌরবের বিষয়। বাংলা বিতর্কে আমাদের জয়গাথা নিয়মিত হলেও ইংরেজি বিতর্কে উল্লেখযোগ্য সাফল্য ছিল না। ইংলিশ উইংয়ের দায়িত্ব নেওয়ার পর ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনাই ছিল লক্ষ্য। সেটা করতে পেরে আমি আনন্দিত এবং আশা করি এই সাফল্য আমাদের অনুজদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে বিবেচনাযোগ্য প্রতিষ্ঠানের সম্ভাব্য সংখ্যা নিরূপণ করা হলেও সুনির্দিষ্ট প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত যাচাই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এ ক্ষেত্রে আবেদনের সঙ্গে দাখিলকৃত প্রমাণকসমূহ ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...
৫ ঘণ্টা আগে
ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পর দু’দিন শুক্র (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। তাই এই চার দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।
৬ ঘণ্টা আগেসম্প্রতি অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তনে ‘সুম্মা কাম লাউড’ সম্মান এবং গোল্ড মেডেল অর্জন করেছেন রিদাহ্ ফায়সাল ও মোহাম্মদ শাওকি আফতাব। একজন মার্কেটিংয়ে বিবিএ, অন্যজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক—দুজনেরই সিজিপিএ ৪-এর মধ্যে ৪।
৮ ঘণ্টা আগে
শ্রেণিকক্ষের বইতে শেখানো তাত্ত্বিক বিষয়গুলো বাস্তব জীবনে কতটা কার্যকর, তা দেখা অনেক সময় সম্ভব হয় না। এই অভাব পূরণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাস্তবমুখী করে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী আয়োজন করা হয় শিল্প পরিদর্শন কর্মসূচির।
৯ ঘণ্টা আগে