
বাংলাদেশের একমাত্র বিশেষায়িত টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। এই বিশ্ববিদ্যালয়ে ১০টি বিভাগের অধীনে মোট ৬০০টি আসন রয়েছে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে আসন রয়েছে।
প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসির ফলের ওপর ভিত্তি করে ২২ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার জন্য ৭ হাজার ৩১৪ জন যোগ্যপ্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে বুটেক্সে ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা।
প্রস্তুতিতে এগিয়ে থাকবেন যেভাবে
বুটেক্সে ভর্তি পরীক্ষা লিখিত আকারে হয়ে থাকে। পরীক্ষা হয় মোট ২০০ নম্বরে। পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে ৬০ করে এবং ইংরেজিতে থাকে ২০ নম্বর। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই।
বুটেক্স যেহেতু একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাই এখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মতোই প্রস্তুতি নিতে হবে। গণিত এবং পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে মূল বইয়ের মৌলিক বিষয় এবং অঙ্ক ভালোভাবে পারতে হবে। রসায়নের ক্ষেত্রে সব বিক্রিয়া ভালোভাবে আয়ত্ত করতে হবে। ইংলিশের ক্ষেত্রে গ্রামার ভালো জানতে হবে। বুটেক্স এবং যেসব বিশ্ববিদ্যালয়ে লিখিত আকারে পরীক্ষা হয়, তাদের বিগত বছরের প্রশ্নব্যাংক বেশি বেশি অনুশীলন করতে হবে। উচ্চমাধ্যমিকের সিলেবাস ভালোভাবে আয়ত্তে থাকলে বুটেক্সের প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়।
যেহেতু অনেক যাচাই-বাছাইয়ের পর বেশ কম শিক্ষার্থী এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পান, তাই এখানে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম। একটু ভালোভাবে পরীক্ষা দিলেই সুযোগ মিলে যাবে।
আগের রাতের প্রস্তুতি
অবশ্যই পরীক্ষার আগের রাতে সব প্রয়োজনীয় জিনিস নিয়েছেন কি না, খেয়াল রাখবেন। পরীক্ষার দিন সকালে এক ঘণ্টা সময় হাতে রেখে বের হবেন। যাঁরা ঢাকার বাইরে থেকে আসবেন, তাঁরা সেভাবেই প্রস্তুতি নেবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় এখন ব্যাপক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষা, প্রশাসন ও সেবার মানোন্নয়নে সময়োপযোগী ও বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও দ্রুততর করতে তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যবস্থা...
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থিক অনিয়মের দায়ে শাস্তিপ্রাপ্ত এক কর্মকর্তাকে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়েছে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বিশ্বের লাখো শিক্ষার্থী। সেই স্বপ্নের পথে এবার যুক্ত হচ্ছে নতুন শর্ত। প্রস্তাবিত নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পড়তে যেতে আগের তুলনায় বেশি কাগজপত্র জমা দিতে হবে, মানতে হবে নির্ধারিত সময়সীমা। একই সঙ্গে বাড়বে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগও।
৯ ঘণ্টা আগে
দেশের লাখো তরুণের স্বপ্নের নাম বিসিএস। কিন্তু সেই স্বপ্নের পথ খুব সহজ নয়। বিশাল সিলেবাস, কঠিন প্রতিযোগিতা আর দীর্ঘ প্রস্তুতির কথা ভেবে অনেকে শুরুতে দমে যান। অনেকের ধারণা, পড়া মুখস্থ করলেই সফল হওয়া যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন।
১০ ঘণ্টা আগে