Ajker Patrika

নটর ডেম কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০: ২০
নটর ডেম কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

রাজধানীর নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ রোববার কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামীকাল সোমবার ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী বিজ্ঞপ্তির সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে এবং আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীকে ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসির মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি ও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে।

প্রতিবছরের মতো এবারও নটর ডেম কলেজে দুই দিনব্যাপী একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত