দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব মেডিসিন ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, আসন্ন শিক্ষাবর্ষে (এমবিবিএস) ভর্তি পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার প্রথম থাকা শিক্ষার্থীরা। সরকারিতে ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে ৬ হাজার ২৯৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) ভর্তি পরীক্ষা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা প্রবেশপত্র, কালো রঙের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরনের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না।
পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশদ্বার সকাল ৮টায় খুলে দেওয়া হবে। এরপর সকাল সাড়ে ৯টায় বন্ধ করা হবে। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে পৌঁছানো নিশ্চিত করতে পর্যাপ্ত সময় হাতে রেখে বের হতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে দীর্ঘ সময় ধরে মেডিকেলে ভর্তির প্রক্রিয়ায় অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতি বাতিলের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোর মালিক পক্ষ চেষ্টা করে আসছিল। তবে অটোমেশন বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো ওই দাবির বরাবর বিপক্ষেই অবস্থান নিয়ে আসছে।
তারা জানান, অটোমেশন পদ্ধতি বাতিল হলে ভর্তির ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা বাড়বে। মেধার চেয়ে অর্থই ভর্তির ক্ষেত্রে নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) হোস্টেল রয়েছে পাঁচটি। এসব হোস্টেলের আয় ও ব্যয়ের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়নি স্টক রেজিস্টার, বিল-ভাউচার। গত পাঁচ অর্থবছরে (২০২১–২২ থেকে ২০২৫–২৬) আয়ের ৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
১৪ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও ‘ফেয়ারওয়েল অ্যান্ড ফিজিক্স নাইট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে পদার্থবিজ্ঞান সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন...
১৫ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপদেষ্টা, চারটি হলের প্রভোস্ট, একজন আবাসিক শিক্ষক ও সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে নিয়োগ দিয়েছেন।
১ দিন আগে