যারা ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, আজকের আলোচনা তাদের জন্য। আজ আমরা কথা বলব রসায়ন নিয়ে। রসায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুশীলনীর প্রশ্ন।
ডেন্টাল ভর্তি পরীক্ষায় রসায়ন থেকে ২৫টি প্রশ্ন আসে। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২১ সালে রসায়ন থেকে প্রায় ১৫টি প্রশ্ন এসেছে অধ্যায়ের শেষের অনুশীলনী থেকে। অর্থাৎ মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের একটি বড় অংশই আসে অনুশীলনীর প্রশ্ন। ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য হাজারী স্যারের বই খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়া যেতে পারে।
রসায়ন প্রথম পত্র
রসায়ন প্রথম পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায়; অর্থাৎ গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন। ল্যাবরেটরির
নিরাপদ ব্যবহার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ; কিন্তু এখান থেকেও প্রশ্ন আসে। কর্মমুখী রসায়ন থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। রসায়ন থেকে সাধারণত আমরা যে প্রশ্নগুলো পড়ি, সেগুলো হলো সংখ্যাগত তথ্য, বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য, বিভিন্ন মৌলের ব্যবহার ইত্যাদি। এসব পড়লে রসায়ন প্রথম পত্রে ভালো করা সহজ হবে।
রসায়ন দ্বিতীয় পত্র
রসায়ন দ্বিতীয় পত্রে সবাই ভয় পায় জৈব রসায়নে। এ বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জৈব রসায়ন থেকে পড়তে হবে–যেকোনো বিক্রিয়ার প্রভাবকের নাম কী, তাপমাত্রা কী ও চাপ কত। আর অধ্যায়ের শেষ থেকে পড়তে হবে বিভিন্ন ব্যবহার, যেমন: গ্লিসারিনের ব্যবহার, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, ট্রাইনাইট্রোটলুইন (TNT)-এর ব্যবহার। এসব জৈব যৌগের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ; যেমন, পরিবেশ রসায়ন থেকে অনেক তথ্য আসতে পারে। এ ছাড়া তড়িৎ রসায়ন বা পরিমাপ রসায়ন থেকে ছোট ছোট অঙ্ক আসতে পারে, যেগুলো ক্যালকুলেটর ছাড়াই করা যায়। এমন গাণিতিক সমস্যার নিয়মিত অনুশীলন করলে ডেন্টাল ভর্তি পরীক্ষায় ভালো করা খুবই সহজ। অর্থনৈতিক বিষয় থেকেও প্রশ্ন আসতে পারে, যেমন: বিভিন্ন ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ার কয়টি ধাপ আছে ইত্যাদি। আবারও বলছি, রসায়নে অনুশীলনীর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আপাতত এটুকুই। তোমাদের জন্য শুভ কামনা!
লেখক: মেধাতালিকায় প্রথম, ডেন্টাল ভর্তি পরীক্ষা (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ও এমবিবিএস শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে...
১ ঘণ্টা আগে
দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন ১ ’। গতকাল বুধবার (২০ মে) দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।
১ দিন আগে
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আগামীকাল (২২ মে) থেকে এ ছুটি কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থ
১ দিন আগে