
সেশন জট, নিয়মিত সময়ে পরীক্ষা ও ফলাফল প্রকাশ না হওয়া ইত্যাদি কারণে অনেকবার রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলেন। এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না রেখে সাত কলেজকে আলাদা করে একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হলে এসব সমস্যা কাটিয়ে উঠবে বলে জানিয়েছেন। তবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সাত কলেজকে নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার দাবিকে আমি যৌক্তিক ভাবছি না।’
আজ বুধবার ঢাকা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা সত্যি যে সাত কলেজের কিছু সমস্যা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী সাত কলেজে পড়াশোনা করছে। তাই দুই দিক থেকেই এডজাস্টের একটা বিষয় রয়েছে। তবে সাত কলেজ প্রাথমিক সমস্যাগুলো কাটিয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সাত কলেজ ও ঢাবি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যার ফলে সেশনজট কমে আসছে। এরপর আর জট থাকবে না বলে আশা করি। ফলাফল যাতে সময়মতো দিতে পারে, সে ব্যাপারেও তারা উদ্যোগ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত কলেজগুলোকে যেভাবে দেখা দরকার সেভাবে দেখবে। কাজেই সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার বিষয়টি আমি যৌক্তিক দাবি হিসেবে ভাবছি না।’
আগামী শিক্ষাবর্ষে করোনার ক্ষতি কাটিয়ে ওঠা যাবে জানিয়ে দীপু মনি জানান, ‘করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, এক শিক্ষাবর্ষে তার ঘাটতি পূরণ করতে পারব না। তবে এই শিক্ষাবর্ষ না হলেও আগামী শিক্ষাবর্ষে করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা কাটানো যাবে।’

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ...
১১ ঘণ্টা আগে
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের
১ দিন আগে
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্ন পূরণে এবার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি এসি বাস চালু করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইউআইইউ ক্যাম্পাসে এই এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ দিন আগে