
অবশেষে সরানো হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ‘বিতর্কিত’ সদস্যসচিব অধ্যাপক মো. জাফর আহম্মদকে। তাঁর স্থলে পদায়ন পেয়েছেন হরগঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. হুমায়ন কবির সেখ।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস স্বাক্ষর প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
গত ৩০ অক্টোবর আজকের পত্রিকায় ‘শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব’ শীর্ষক প্রতিবেদক প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর অবসর সুবিধা ভাতা না পেয়ে নিদারুণ কষ্টে ভুগছেন দেশের হাজারো শিক্ষক-কর্মচারী। তাঁদের অবসর ভাতা দিতে না পারার কারণ হিসেবে বলা হচ্ছে অর্থসংকটের কথা। অথচ অর্থসংকটের মধ্যেও গাড়ি ক্রয় ও নতুন অফিস ভাড়া নেওয়ার মতো বিলাসী উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড। অভিযোগ উঠেছে, মূলত বোর্ডের সদস্যসচিব অধ্যাপক মো. জাফর আহম্মদের আগ্রহের কারণেই এই দুই খাতে চলতি অর্থবছরে ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অধ্যাপক জাফর আহম্মদের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করা, সফটওয়্যার জটিলতা সমাধান না করা, অনৈতিক সুবিধার বিনিময়ে আবেদন নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তি করতে না পারার জন্য শিক্ষা উপদেষ্টা ও সচিবকে দায়ী করারও অভিযোগ রয়েছে।
একই প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব ড. শরিফা নাছরীনকেও সরিয়ে দেওয়া হয়েছে। তার পদে পদায়ন পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সহকারী পরিচালক (মূল্যায়ন) পেয়েছেন পলাশবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম।
এ দিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব ড. শরিফা নাছরীনকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অবসর প্রাপ্ত শিক্ষকেরা। তাদের ভাষ্য, ড. শরিফা নাছরীন দায়িত্ব গ্রহণের পর কল্যাণ ট্রাস্টের অবসর জট অনেকটাই কমিয়ে এনেছেন। যার সুফল পাচ্ছেন শিক্ষকেরা।
আজ মঙ্গলবার সকালে নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে দেখা হয় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহসিন মিয়ার সঙ্গে।
তিনি বলেন, সকালে এসেই শুনলাম ম্যাডামকে (ড. শরিফা নাছরীন) সরিয়ে দেওয়া হয়েছে। শুনে খুব খারাপ লাগল। মাত্র ২ মাসের মধ্যে উনি আমার অসুস্থতার আবেদনের সমাধান করেছেন। আর উনি সম্মানের সঙ্গে মনোযোগ দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কথা শোনেন, সাধ্য অনুযায়ী সমাধান দেন। যা আমরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিবের কাছ থেকে এত দিন পাইনি।
তিনি আরও বলেন, শরিফা ম্যাডাম না থাকলে শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অবস্থা আগের মতো হয়ে যেতে পারে।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১২ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১৩ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১৩ ঘণ্টা আগে